কিভাবে একটি রাউটারের সাথে অতিরিক্ত আর একটি রাউটার যুক্ত করা যায়
আসসালামুআলাইকুম বন্ধুরা
আসসালামুআলাইকুম বন্ধুরা
আজ
আমি আপনাদের দেখাবো কিভাবে একটি রাউটারের সাথে অতিরিক্ত আরো একটি রাউটার যুক্ত করা
যায়। যাতে একটি ইন্টারনেটের লাইন আমরা পরিবারের সবার সাথে শেয়ার করতে পারি। এটার জন্য
আমাদের দরকার হবে দুইটি রাউটার, ক্যাট-5 ক্যাবলস, দুটি পিসি, একটি ব্রডব্যান্ড ইন্টারনেটের
লাইন।
প্রথমেই
আমরা আমাদের মেইন বা প্রধান রাউটারটি কনফিগার করবো। আমি এইখানে TP LINK ROUTER
ব্যবহার করেছি। আপনারা আপনাদের নিজস্ব রাউটারের
ম্যানুয়াল অনুসরন করবেন।
প্রথমে
আপনার পিসি থেকে রাউটারের ল্যান পোর্টে ক্যাবল সংযুক্ত করুন। তারপর আপনার ব্রডব্যান্ড
ইন্টারনেট লাইনের ক্যাট-5 ক্যাবলটি রাউটারের WAN
পোর্টে সংযুক্ত করুন। তারপর আপনার পিসিটি ওপেন করে যে মজিলা অথবা ক্রোম অথবা অন্য যে
কোন ব্রাউজার ওপেন করুন। তারপর ব্রাউজারের এ্যাড্রেসবারে 191.168.0.1 লিখে এন্টার বাটন চাপুন।
তারপর ইউজার আইডি admin এবং পাসওয়ার্ডে admin লিখে লগইন করুন।
তারপর
আপনি যে ধরনের ইন্টারনেট সার্ভিস নিচ্ছেন আপনার লোকাল ISP থেকে সে অনুযায়ী রাউটারটি কনফিগার করুন। এখন আপনার পিসিতে ইন্টারনেট চালু আছে। তারপর রাউটারের
DHCP মেনুতে গিয়ে দেখেন যে সেটা এনাবল
করা আছে কি না। যদি না থাকে তাহলে এনাবল করে নিন।
আমাদের
প্রথন রাউটার কনফিগার করা শেষ। এখন আমরা আমাদের ২য় রাউটারটি কনফিগার করবো।
এখানে
আপনি দুইভাবে ২য় রাউটারটি কনফিগার করতে পারেন। একটি হচ্ছে আপনার প্রথম রাউটারের মতই
আরো নতুন একটি নেটওয়ার্ক সৃষ্টি হবে। আর ২য় অপশনটি হছে আপনার প্রথম রাউটারের Extender
হিসেবে ২য় রাউটারটি ব্যবহৃত হবে। তাতে আপনার লোকাল নেটওয়ার্ক একটিই থাকবে। যার মাধ্যমে
আপনার সকল পিসি, ল্যাপটপ, মোবাইল ডিভাইস সংযুক্ত থাকবে এবং নিজেদের মধ্যে ফাইল প্রিন্টার শেয়ার করতে পারবেন।
১ম অপশন:
এর মাধ্যমে আপনি কোন খুব
সহজেই ইন্টারনেটে সংযুক্ত হতে পারবেন। আপনার ক্যাট-5 ক্যাবলের এক প্রান্ত আপনার প্রথম
রাউটারের LAN পোর্টের যেকোন একটি পোর্টে
এবং অপর প্রান্ত ২য় রাউটারের WAN পোর্টে সংযুক্ত করুন।
তারপর
যথারীতি রাউটারের কনফিগারেশন মেনু থেকে কুইক সেটআপে ক্লিক করে অটোমেটিক কনফিগারেশন
সিলেক্ট করে নেক্সট নেক্সট করে সেটআপ সম্পূর্ন করুন। এখন আপনার দুইটি রাউটারেই ইন্টারনেট চালু আছে দুইটি আলাদা নেটওয়ার্ক হিসেবে।
২য় অপশন:
প্রথমে
আপনার পিসি থেকে রাউটারের LAN পোর্টে
ক্যাট-5 ক্যাবল সংযুক্ত করুন। তারপর আপনার পিসিটি ওপেন করে যে মজিলা অথবা ক্রোম অথবা
অন্য যে কোন ব্রাউজার ওপেন করুন। তারপর ব্রাউজারের এ্যাড্রেসবারে 191.168.0.1 লিখে এন্টার বাটন চাপুন। তারপর ইউজার আইডি admin এবং পাসওয়ার্ডে admin
লিখে লগইন করুন। তারপর DHCP অপশনে ক্লিক করে ডিজএ্যাবল করে দিন।
তারপর NETWORK > LAN অপশনে ক্লিক করুন।
দেখেন এখানে আপনার রাউটারের আইপি এ্যাড্রেস লেখা আছে 191.168.0.1। আপনার প্রথম রাউটারের আইপি এ্যাড্রেসও লেখা আছে 191.168.0.1 তাই আমাদের ২য় রাউটারের আইপি এ্যাড্রেস
পরিবর্তন করতে হবে। তাই ২য় রাউটারের আইপি এ্যাড্রেস
পরিবর্তন করে আমরা এই এ্যাড্রেসটি লিখবো। 191.168.0.2
।
তারপর রাউটার রিবুট হবে। আমাদের কানেকশন চলে যাবে। তারপর ব্রাউজারের এ্যাড্রেসবারে 191.168.0.2 লিখে এন্টার বাটন চাপলে আমরা ২য় রাউটারের কনফিগারেশন মেনুতে প্রবেশ করতে পারবো।
তারপর
আপনার ক্যাট-5 ক্যাবলের এক প্রান্ত আপনার প্রথম রাউটারের LAN পোর্টে এবং অপর প্রান্ত
২য় রাউটারের LAN পোর্টে সংযুক্ত করুন। এখন
আপনার নেটওয়ার্ক সম্পূর্ন হয়ে গেল। এখন আপনি আপনার ২ টি পিসি থেকেই আপনার ২টি রাউটারকে
নিয়ন্ত্রন করতে পারবেন। এর সাথে সংযুক্ত সবগুলি পিসিই নিজেদের মাঝে ফাইল, প্রিন্টার
শেয়ার করতে পারবে। এখন আপনার দুইটি রাউটারেই ইন্টারনেট চালু আছে একটি নেটওয়ার্ক হিসেবে।
এভাবে
আমরা আরো রাউটার সংযুক্ত করতে পারি। যদি আপনি
ফাইল প্রিন্টার শেয়ার করতে চান তাহলে ২য় অপশনটি আপনার জন্য উপযুক্ত।
ধন্যবাদ সবাইকে




No comments:
Post a Comment